






এই কম্বোতে যা যা থাকছে
৳ 1,549 Original price was: ৳ 1,549.৳ 1,299Current price is: ৳ 1,299. (Save 16% / ৳ 250)
আপনার ছোট্ট সোনামণির খাওয়ানোর প্রতিদিনের সব প্রয়োজন এক বক্সেই মিটিয়ে দিতে নিয়ে এসেছি বেবি ফিডিং মিনি কম্বো। এই সেটে আছে খাবার তৈরি থেকে শুরু করে খাওয়ানো, পানি পান এবং পরিষ্কার করার জন্য প্রয়োজনীয় ৬টি পণ্য। আলাদা আলাদা করে কেনার ঝামেলা ছাড়াই একসাথে পেয়ে যাচ্ছেন পুরো ফিডিং সেট।
এই কম্বোতে যা যা থাকছে
১. সিলিকন বেবি ফুড বোল (চামচ ও কাঁটাচামচসহ): বোলের নিচে সাকশন বেস থাকায় বাচ্চা নাড়াচাড়া করলেও বোল সহজে উল্টে যায় না। সাথের কাঠের হাতলের নরম চামচ ও কাঁটাচামচ ছোট হাতে ধরতে সহজ, আর বাচ্চাকে নিজে নিজে খেতে শেখাতে সাহায্য করে।
২. বেবি ফুড ম্যাশার ও ফিডিং বোল সেট: সেদ্ধ ফল ও সবজি, যেমন কলা, আলু, গাজর বা ব্রকলি, এই বোলে নিয়ে ম্যাশারে চেপে সহজেই নরম পিউরি বানানো যায়। বাচ্চার সলিড খাবার শুরুর সময় এটি খুব কাজে আসে।
৩. বেবি ওয়াটার বোতল (সিপি কাপ): দুই পাশে ধরার হাতল ও নরম স্পাউটসহ এই কাপ বোতল থেকে গ্লাসে অভ্যস্ত হওয়ার ধাপে বাচ্চাকে সাহায্য করে। স্বচ্ছ বডির কারণে ভেতরে কতটা পানি আছে বাইরে থেকেই দেখা যায়, আর বাচ্চার পছন্দের কার্টুন ডিজাইন তাকে পানি খেতে আগ্রহী করে।
৪. বেবি ফ্রুট চুষনি (ফ্রুট ফিডার): ফল বা নরম খাবার ভেতরে ভরে দিলে বাচ্চা নিরাপদে চুষে খেতে পারে। ছোট ছোট টুকরো গলায় আটকে যাওয়ার ভয় কমে। হাতলে থাকা রঙিন বিডস বাচ্চার কাছে খেলনার মতো মজার।
৫. বেবি প্যাসিফায়ার (সিলিকন নিপল): নরম সিলিকন দিয়ে তৈরি, যা বাচ্চার মুখে আরামদায়ক। প্যাকেটে ০% BPA লেখা আছে। সুরক্ষিত প্যাকেটে আসে, তাই ব্যবহারের আগে পর্যন্ত পরিষ্কার থাকে।
৬. বেবি বোতল ও নিপল ক্লিনিং ব্রাশ সেট: বোতলের ভেতর ও বাইরে পরিষ্কার করার স্পঞ্জ ব্রাশ, নিপল পরিষ্কারের ছোট ব্রাশ এবং সরু নল বা স্ট্র পরিষ্কারের দুটি ব্রাশ, সবই এই সেটে আছে। ফলে বোতল, নিপল ও কাপের কোনায় কোনায় জমে থাকা দুধ বা খাবার সহজে পরিষ্কার করা যায়।
কেন এই কম্বোটি বেছে নেবেন?
Added to cart
Check out our shop to see what's available
Loading coupons...